ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৭৫ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২৭ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে ৭৫ কেজি গাঁজাসহ আটক ২
গাঁজাসহ আটককৃত দুইজন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৭৫ কেজি গাঁজা চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে চুনারুঘাট পৌরসভা এলাকার হাতুন্ডা কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকীরপাড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল খালেক (৪০) এবং একই এলাকার হাছান আলীর ছেলে মো. কাউছার মিয়া (২৬)।

Advertisement

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে গাঁজা এনেছিল একটি চক্র। পরে বাহক দিয়ে নানা কৌশলে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চুনারুঘাট পৌরসভা এলাকার হাতুন্ডা কলেজ রোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!