ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ৩৪ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২৬ অক্টোবর ২০২৩
কসবায় ৩৪ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামী-স্ত্রীসহ পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ও বুধবার রাতে কসবার শাহপুরে পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন জেলার কসবা উপজেলার কুটি ইউপির বিষ্ণুপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে সোহাগ মিয়া, রাজধানী ঢাকার বনানি বউ বাজার (কড়াইল বস্তি) এলাকার মো. সেলিম হোসেনের ছেলে মো. এনামুল হোসেন ও তার স্ত্রী জুমু আক্তার (১৮)।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের সামনে বাঁশ বাগানের ভেতর থেকে ৩০ কেজি গাঁজাসহ সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়। 

Advertisement

তিনি আরো জানান, বুধবার রাত ৭ টার দিকে কসবা শাহপুর পশ্চিমপাড়া বায়তুন নূর জামে মসজিদের পাশে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে এনামুল হোসেন ও জুমু আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ তল্লাসী করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!