ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিদেশি সিগারেটসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭, ২৬ অক্টোবর ২০২৩
টেকনাফে বিদেশি সিগারেটসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ড্রামট্রাক গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ কার্টন বিদেশি সিগারেটসহ মিজান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার হোয়াইক্যং কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ইউনুসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কায়ুম উদ্দিন চৌধুরী।

Advertisement

তিনি জানান, ড্রামট্রাক তল্লাশি করে গাড়ির ভেতর রাখা পাঁচটি বক্সে ২৫০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় ড্রামট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দ করা বিদেশি সিগরেটের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। জব্দকৃত সিগারেট ও ড্রামট্রাকসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!