মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
.png)
জিজ্ঞাসাবাদে আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলে স্বীকার করেছেন। মামলার পর থেকে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
জনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।