দণ্ডপ্রাপ্ত আ. মজিদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুলপাশা ইউনিয়নের বাসিন্দা।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এমএ নাসের বলেন, কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সৎ বাবা মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মজিদ আদালতে উপস্থিত ছিলেন।
.png)
মামলার নথি থেকে জানা যায়, নগরের সদরঘাট থানার মোগলটুলীর একটি এলাকায় ভাড়া বাসায় মা ও সৎ বাবার সঙ্গে থাকতো ভুক্তভোগী কিশোরী। মা মানুষের বাসা-বাড়িতে কাজ করেন। সৎ বাবা পেশায় গাড়িচালক। কিশোরীকে প্রায়সময় অশালীন কথাবার্তা ও কুপ্রস্তাব দিতেন সৎ বাবা মজিদ। এসব কথাবার্তা বলতে নিষেধ করলে দেখাতেন নানা ধরনের ভয়ভীতি।
২০১৭ সালের ৯ ডিসেম্বর সকালে প্রতিদিনের মতো মা কাজে চলে গেলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন মজিদ। একইসঙ্গে বিষয়টি কাউকে জানালে তাকে ও তার মাকে হত্যার হুমকি দেন। ভয়ভীতি দেখিয়ে এভাবে সবসময় ঐ কিশোরীকে ধর্ষণ করতেন মজিদ।
একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ বিষয়ে কিশোরীর মা জানতে চাইলে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে যান মজিদ। পরে এ ঘটনায় ২০১৮ সালের ২ জুন নগরের সদরঘাট থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী।
মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছর ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এ মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।