শুক্রবার দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন হাওলাদার দশত্তর গ্রামের ইদ্রিস আলী হাওলাদারের ছেলে।
টংগিবাড়ী থানা এসআই আল মামুন জানান, লিটন ২০০৮ সালে এক গৃহিণীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে এ ঘটনায় মামলা হলে দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান তিনি। প্রায় আট বছর সেখানে অবস্থান করে দেশে ফেরেন। এরপর থেকে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন লিটন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
.png)
এ বিষয়ে টংগিবাড়ী থানা ওসি রাজিব খান জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।