ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১৭ অক্টোবর ২০২৩
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

সিরাজগঞ্জে নিজ হেফাজতে ১৯০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে মিজানুর রহমান (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁ জেলার পোরশা থানার লক্ষীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ঐ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ জুন সলঙ্গা থানার রাধানগর এলাকায় মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১২। এ সময় বগুড়া থেকে নগরবাড়ীগামী সৌমির পরিবহন নামে একটি লোকাল বাস থামালে মিজানুর রহমান গেট খুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব ফোর্স তাকে ধরে ফেলে। এরপর তার দেহ তল্লাশি করে ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‍্যাবের ডিএডি মো. ছামিউল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। আজ সাক্ষ্যপ্রমাণ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!