ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার পর লুকিয়ে রাখেন ডোবায়, স্বামীর যাবজ্জীবন 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ১৭ অক্টোবর ২০২৩
স্ত্রীকে হত্যার পর লুকিয়ে রাখেন ডোবায়, স্বামীর যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় খালাস পান একই এলাকার ইয়াসিন মিয়া ও শেফালী বেগম। 

সোমবার দুপুরে এ রায় দেন নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শামীমা পারভিন ৷ দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া রায়পুরা উপজেলার চড় আড়ালিয়া এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এম. এ. এন অলিউল্লা। 

Advertisement

জানা গেছে, ২০১৯ সালের ১ জুলাই স্ত্রী মরিয়ম আক্তারকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন স্বামী রাসেল মিয়া। এরপর মরদেহ একই এলাকার খলিল মিয়ার বাড়ির পেছনের ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন রাসেল। এ ঘটনায় নিহত মরিয়মের বাবা বাদী হয়ে রায়পুরা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পরে রাসেলসহ তিনজনকে অভিযুক্ত করে এবং বাকি তিনজকে অব্যাহতি দিয়ে আদালতে এই মামলার চার্জশিট দেয় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!