ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে নারিকেল গাছ থেকে পড়ে হাফেজের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ২২ অক্টোবর ২০২৩
রাজধানীতে নারিকেল গাছ থেকে পড়ে হাফেজের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে নারিকেল গাছ থেকে নিচে পড়ে নাঈম উদ্দিন নামে এক কোরআনে হাফেজ মারা গেছেন। তিনি একটি বাড়ির নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

রোববার দুপুরে হুমায়ুন রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে তার মৃত্যু হয়।

নাঈম উদ্দিনের সহকর্মী আরিফুল ইসলাম জানান, তারা দুজনই হুমায়ুন রোডের একটি বাড়ির নিরাপত্তা কর্মী। সেখানে ৩-৪ মাস ধরে কাজ করছিলেন নাঈম। দুপুরে নিজে নিজেই বাড়ির বাউন্ডারির ভেতরের নারিকেল গাছে উঠেন নাঈম। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

Advertisement

নিহত নাঈমের ফুপা দেলোয়ার হোসেন বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার চাকসি গ্রামের বাদশা ফকিরের ছেলে নাঈম। সে কোরআনে হাফেজ ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া নাঈম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!