ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ২১ অক্টোবর ২০২৩
ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৯
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। এর মধ্যে ১০ জন ঢাকায় এবং ১০ জন ঢাকার বাইরে মারা গেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাতে ৪১২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সারাদেশে ১ হাজার ৭৫৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৩৯ জন ছাড়পত্র পেয়েছেন।

Advertisement

এতে আরো বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৭৬৭ জন এবং ঢাকার বাইরে ৪৭৯ জন মারা গেছেন।

চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন। এর মধ্যে ঢাকায় ৯৫ হাজার ৩০ জন ও ঢাকার বাইরে ১ লাখ ৫৭ হাজার ৯৬০ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯১ হাজার ৯২২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ১ লাখ ৫১ হাজার ৭০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট ৮ হাজার ১১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩৪১ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৭৭৩ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!