ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩০ হাজার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২০ অক্টোবর ২০২৩
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩০ হাজার
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে মোট ১৩৫ জনের মৃত্যু হলো। 

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ২৫৯ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে পুরো বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোর্শেদা বেগম (৩৫) শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ দাস।

Advertisement

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৫৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৩৪ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২০ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এই দুই হাসপাতালে বর্তমানে ২৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪৮ জন, পটুয়াখালীতে ১০ জন, ভোলায় ৩৫ জন, পিরোজপুরে ৫৯, বরগুনায় ৪৩ ও ঝালকাঠিতে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস  বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!