শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই যুবকের মৃত্যু হয়। আব্দুল লতিফ জেলার বাঘা উপজেলার বাসিন্দা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, তিন দিনের জ্বর নিয়ে শুক্রবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে পাঠানো হয়। রাতে সেখানেই মারা যান তিনি। এ নিয়ে রামেক হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। বর্তমানে ১৮১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।
.png)