ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ২৪ ঘণ্টায় ২১ ডেঙ্গু রোগী ভর্তি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ১১ আগস্ট ২০২৩
রামেকে ২৪ ঘণ্টায় ২১ ডেঙ্গু রোগী ভর্তি
ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টা পর্যন্ত রামেকে মোট ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর স্থানীয় ৪৫ জন। ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এ পর্যন্ত মোট ৫২৮ জন ব্যক্তি হাসপাতাল থেকে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৩ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছেই। ডেঙ্গুর সংক্রমণ যেন না বাড়ে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে যেমন নজরদারি বাড়াতে হবে, তেমনি সবাইকে সতর্কও থাকতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!