নিহত সারোয়ার ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের কাজী জয়নাল আবেদিন ভুট্রোর ছেলে। তিনি ছাগলনাইয়ার মৌলভী সামছুল করিম কলেজের শিক্ষার্থী ছিলেন।
সারোয়ারের বাবা কাজী জয়নাল আবেদিন ভুট্রো জানান, গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বাড়ির পাশের চায়ের দোকানে চা পান করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো শরীর দগ্ধ হয়ে গুরুতর আহত হন সরোয়ার। এসময় আগুনে দোকানিও আহত হন। উন্নত চিকিৎসার জন্য সরোয়ারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
.png)
শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু বলেন, বিস্ফোরণে দগ্ধ হয়ে ছেলেটি এভাবে মারা যাবে কেউ ভাবতে পারেনি। এ মর্মান্তিক মৃত্যু পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।