মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাত দুটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কের পাশ থেকে অজ্ঞতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো বলেন,আমরা এলাকার লোকজনের মুখে জানতে পেরেছি অজ্ঞাতনামা ব্যক্তি রাতে রাস্তা পারাপারের সময় ঢাকা মেট্রো- ট ১২ -৩৪ ১০ এই ট্রাক তাকে চাপা দেয় এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
আমরা নিহতের নাম পরিচয় জানতে পারিনি। আমরা ( সিআইডির) ক্রাইম সিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় জানা যেতে পারে।