ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ’ এর শীর্ষ ৩ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩
নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ’ এর শীর্ষ ৩ নেতা গ্রেফতার
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ’ এর শীর্ষ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

এরা হলেন- মো. জুয়েল মোল্লাসহ (২৯), মো. রাহুল হোসেন (২১) ও মো. গাজিউল ইসলাম (৪০)।

শনিবার দুপুরে রাজধানীর বারিধারায় অ্যান্টি টেরোরিজম ইউনিট হেড কোয়ার্টারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউয়ের ডিআইজি (অপারেশন্স) মোহা. আলীম মাহমুদ।

তিনি বলেন, তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী) নামে নতুন আরো একটি জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ২-৩ মাস ধরে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী বছর দেশে বড় হামলার পরিকল্পনা ছিল সংগঠনটির। গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানার পর সংগঠনটির শীর্ষ নেতা মো. জুয়েল মোল্লাসহ (২৯) তিনজনকে গ্রেফতার করা হয়।

মোহা. আলীম মাহমুদ বলেন, গত ১৩ সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা করে জুয়েলকে বাগেরহাট থেকে, জয়পুরহাট থেকে রাহুলকে ও রাজধানীর ভাসানটেক এলাকা থেকে গাজীউল ইসলামকে গ্রেফতার করা হয়।  এদের মধ্যে জুয়েল এই সংগঠনের প্রধান। বাকি দুই জন শীর্ষ পর্যায়ের নেতা। 

ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/ এমএস/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!