ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে অজ্ঞানপার্টির খপ্পরে ওমান প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৮, ৩০ আগস্ট ২০২৩
যাত্রাবাড়ীতে অজ্ঞানপার্টির খপ্পরে ওমান প্রবাসী
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা জসিম উদ্দিন (৫৬) নামে এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

বুধবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার এএসআই মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ঐ ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার সঙ্গে পাসপোর্ট ও ৩০০ টাকা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

Advertisement

তিনি জানান, তার পাসপোর্ট ও ভিসার তথ্যে জানা গেছে, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। দেশে আসার পর তিনি আজ আবার ওমান যাচ্ছিলেন। আজই তার বিমানের ফ্লাইট। ধারণা করা হচ্ছে, ঢাকায় আসার পথে গাড়িতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন তিনি। তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও জিনিসপত্র খোয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!