বুধবার রাতে মোহাম্মদপুরের লাউতলা এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করে র্যাব-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— নিয়ামুল শরীফ (৩০), মো. রাকিব (১৯), পিয়াল মোল্লা (২০), মো. মুন্না (১৯) ও মো. ইসাহক (২৭)।
.png)
র্যাবের কর্মকর্তা শিহাব করিম জানান, একদল সশস্ত্র যুবক ডাকাতির উদ্দেশ্যে মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় একত্রিত হয়েছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দেশি অস্ত্রসহ তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, দিনের বেলা ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ ছিনতাই করে তারা। আর রাত হলেই গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিত ডাকাত চক্রটি।
এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আটক পাঁচজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।