আহত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি স্থানীয় নিরাপত্তারক্ষী বলে জানা গেছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আরো একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
.png)
তিনি জানান, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ফেলা হয়েছে।
পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং এর পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করছে, বলেন পুলিশের এই কর্মকর্তা।