রোববার বিকেলে এ ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে পাকস্থলী পরিষ্কার করে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
স্বপন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা নুর আলম জানান, উত্তরা আজমপুর থেকে মাছ বিক্রির টাকা নিয়ে সদরঘাটের একটি বাসে উঠে কাপ্তান বাজারে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে সুকৌশলী কিছু খাইয়ে সঙ্গে থাকা ৯২ হাজার টাকা নিয়ে যায়।
.png)
পরে আমরা খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেই। সেখানে পাকস্থলী পরিষ্কার করে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কাপ্তান বাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে অচেতন করে সঙ্গে থাকা ৯২ হাজার টাকা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছেন।