ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরীক্ষা শেষে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৩, ২ মে ২০২৩
পরীক্ষা শেষে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী
অচেতন এসএসসি পরীক্ষার্থী হীরা মনি। ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে হীরা মনি (১৯) নামে এক পরীক্ষার্থী।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হীরা মনির মা শাহিদা বেগম বলেন, আমার মেয়ে এ বছর তুলনাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ পরীক্ষা দিয়ে বাসায় অটোরিকশায় চড়ে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তার গলায় একটি চেন ও দুটি কানের দুল নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে সে জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক এসএসসি পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!