ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে সোয়া কেজি সোনাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ৪ মে ২০২৩
শাহজালালে সোয়া কেজি সোনাসহ দুইজন আটক
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন অভিযানে সোয়া এক কেজির বেশি (১.৩৯২ কেজি) সোনা উদ্ধার করেছে এপিবিএন। এ সময় দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

আটককৃতরা হলেন- ফিরোজ মিয়া ও বিল্লাল হোসেন।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত ফিরোজ মিয়াকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর সামনে কার পার্কিং এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এপিবিএন সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এ সময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশি করা হলে তার পরনের প্যান্টের ডান পকেট থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার কোনো বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।

Advertisement

এপিবিএনের এ কর্মকর্তা আরো জানান, একই দিন রাত সাড়ে ১২টার দিকে আরেকটি অভিযানে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর কার-পার্কিং এলাকা থেকে ছয়টি সোনার বারসহ (৬৯৬ গ্রাম) বিল্লাল নামে আরো একজনকে আটক করা হয়। তার কাছেও এসব সোনার বৈধ কাগজপত্র ছিল না। পরে তার বিরুদ্ধেও বিমানবন্দর থানায় মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!