একইভাবে দেশের সাতক্ষীরা, ময়মনসিংহ, গাজীপুরসহ আশপাশের এলাকার ওপর দিয়ে বইছে কালবৈশাখী ঝড়। আগামী ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদফতর জানায়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিকেল ৪টার পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনঘটা বাড়তে শুরু করে। সন্ধ্যা নাগাদ কালো হয়ে আসে আকাশ। এর সঙ্গে শুরু হয় কালবৈশাখীর প্রথম ধাপ, ধূলিঝড়। এরপর নামে মুষলধারে বৃষ্টি। দিনভর দাবদাহের পর স্বস্তি নিয়ে আসে এই বৃষ্টি।
.png)
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার এবং আগারগাঁওয়ে ৬০ কিলোমিটার ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের ১৪ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।