[ রাজধানী ]
হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ফটো
রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস উদ্ধার ও চালককে আটক করা হয়েছে।
বুধবার রাতে ফ্লাইওভারের কুতুবখালী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির খান যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়ার নাজিম উদ্দিন খানের ছেলে। আটককৃত বাসচালকের নাম সোহেল।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান বলেন, ফ্লাইওভারের টোল দেওয়ার সময় সাব্বিরের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!