ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলে আজ ৪ ঘণ্টা আনন্দ ভ্রমণের সুযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২২ এপ্রিল ২০২৩
মেট্রোরেলে আজ ৪ ঘণ্টা আনন্দ ভ্রমণের সুযোগ
ছবি: সংগৃহীত

দীর্ঘ সিয়াম সাধনার পর আজ শনিবার (২২ এপ্রিল) দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরের এই দিনটিতেও চলবে মেট্রোরেল। ঈদে ঢাকাবাসী যেন মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত। তবে ট্রেন চলাচলের সময়ে পরিবর্তন আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফ।

আবদুর রউফ জানান, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন যাত্রীদের সুবিধার্থে এবং আনন্দ ভ্রমণের লক্ষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট চারঘণ্টা মেট্রোরেল চালানো হবে। একই সঙ্গে ২১ থেকে ২৩ এপ্রিল মেট্রোরেল চলবে ২০ মিনিট পরপর।

Advertisement

তিনি গণমাধ্যমকে জানান, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

তিনি আরো বলেন, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। আগামী ২৪ এপ্রিল থেকে প্রতিদিন আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর চলাচল করবে। সাপ্তাহিক বন্ধ থাকবে আগের মতোই মঙ্গলবার।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!