ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২১, ১৫ এপ্রিল ২০২৩
নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন শনিবার সকালে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।

Advertisement

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ৩০টি ইউনিট কাজ করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!