এদিকে এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তিন ঘণ্টা পার হয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
.png)
এরই মধ্যে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। আর এতে সহযোগিতা করছে অন্যরাও।
এদিকে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সাভিস। আগুনের বিষয়ে পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ জানান, শনিবার ভোরের দিকে নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।