ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আগুনের ঘটনায় নিউমার্কেটমুখী সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১১, ১৫ এপ্রিল ২০২৩
আগুনের ঘটনায় নিউমার্কেটমুখী সড়ক বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন নির্বিঘ্নে নিয়ন্ত্রণ করতে সিটি কলেজ থেকে নিউ মার্কেটমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৩০টি ইউনিট কাজ করছে।

Advertisement

আগুন লাগার পরেই পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সড়কে শুধু ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‍্যাব, পুলিশের পাশাপাশি অন্যরাও কাজ করছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!