ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ী মাছ আড়তে ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ১১ এপ্রিল ২০২৩
যাত্রাবাড়ী মাছ আড়তে ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে অভিযান চালিয়ে জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে মঙ্গলবার ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ সময় প্রায় ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে এসব ইলিশ মাছ বিতরণ করা হয়। 

Advertisement

র‌্যাব জানিয়েছে, অভিযানে রাসেল মৎস্য আড়ৎকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজকে ২ লাখ ৫ হাজার টাকা, রহমান মৎস্য আড়ৎকে ২ লাখ ৫ হাজার, আল্লাহ ভরসা মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শংকরী মাছের আড়ৎকে ৪ লাখ ১০ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাহমিনা মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ১০ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ উদ্ধার করার পর বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

জেলা মৎস্য অধিদফতরের সহকারি প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!