ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সুবিধার্থে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ৬ এপ্রিল ২০২৩
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সুবিধার্থে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম
ছবি: সংগৃহীত

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধারণ ডায়রি করতে ঘটনাস্থলের কাছেই অস্থায়ী কন্ট্রোল রুম বসিয়েছে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার এনেক্সকো ভবনের পাশেই এই বুথ বসানো হয় । শাহবাগ ও রমনা থানার সহকারী পুলিশ কমিশনার বায়জীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট করে অভিযোগ জানাতে আর থানায় গিয়ে অপেক্ষা করতে হবে না। তাদের জন্য আমরা এখানে অস্থায়ী কন্ট্রোল রুম বসিয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখানে জিডি করতে পারবেন।

Advertisement

অভিযোগ জানাতে ব্যবসায়ীদের সঙ্গে করে জাতীয় পরিচয়পত্র ও দোকানের কাগজপত্র সঙ্গে আনতে হবে জানানা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!