ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বঙ্গবাজারের দুপাশের সড়ক খুলে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ৬ এপ্রিল ২০২৩
বঙ্গবাজারের দুপাশের সড়ক খুলে দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এর চারপাশের সড়কে যান চালচল বন্ধ করে দেওয়া হয়। তবে দুইদিন পর খুলে দেওয়া হয়েছে দুই পাশের সড়ক।  

বৃহস্পতিবার সকাল থেকে চানখারপুল থেকে গুলিস্তান পর্যন্ত বঙ্গবাজারের দুপাশের সড়কের একটি করে লেন খুলে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ভবন থেকে বঙ্গবাজার-গুলিস্তান পর্যন্ত সড়কটিও খুলে দেওয়া হয়েছে। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে সড়ক দুটিতে।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে সকাল থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ব্যবসায়ীদের জরুরি প্রয়োজন ছাড়া অন্য কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না তারা। সড়ক খোলা রেখে এই ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। ফলে বঙ্গবাজারের দুপাশের সড়কেই যান চলাচল করছে সকাল থেকে।

চানখারপুল হয়ে গুলিস্তানগামী রিকশা, লেগুনা, বাসসহ সব ধরনের যানবাহনই চলাচল করছে। শিক্ষা ভবন হয়ে আসা বঙ্গবাজার, পুলিশ হেডকোয়ার্টার্স ও গুলিস্তানগামী যানবাহনগুলো চলছে একটি লেনে। এতে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

লেগুনাচালক মানিক বলেন, আগুন লাগার পর থেকে এই সড়ক বন্ধ করে দেয়। তাই গুলিস্তান পর্যন্ত যেতে পারিনি গত দুই দিন। আমাদেরও কিছু ক্ষতি হয়েছে। কিছু করার-তো নেই। আজ সকালে সড়কটি খুলে দিয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!