ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বঙ্গবাজারে আগুনের ঘটনায় এফবিসিসিআইয়ের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০০, ৪ এপ্রিল ২০২৩
বঙ্গবাজারে আগুনের ঘটনায় এফবিসিসিআইয়ের দুঃখ প্রকাশ
ফাইল ফটো

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

এফবিসিসিআইয়ের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশনস তানজিদ বসুনিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে এ দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যসযায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।

Advertisement

এছাড়া আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলসহ সাহায্যকারী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!