ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভয়াবহ আকার ধারণ করেছে মহানগর শপিং কমপ্লেক্সের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ৪ এপ্রিল ২০২৩
ভয়াবহ আকার ধারণ করেছে মহানগর শপিং কমপ্লেক্সের আগুন
ছবি: সংগৃহীত

বঙ্গবাজারে ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন ছড়িয়ে পড়েছে পাশের মহানগর শপিং কমপ্লেক্সে। শপিং কমপ্লেক্সে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। মার্কেটের ভেতর পুড়ছে শত শত দোকান।

এদিন ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মধ্যে ঘটনাস্থালে পৌছে  ফায়ার সার্ভিসের সদস্যরা।

Advertisement

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!