ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

আগুন নেভাতে হেলিকপ্টারের ‘বাম্ভি বাকেট’ কতটা পানি বহন করতে পারে?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:২৬, ৪ এপ্রিল ২০২৩
আগুন নেভাতে হেলিকপ্টারের ‘বাম্ভি বাকেট’ কতটা পানি বহন করতে পারে?
ছবি: সংগৃহীত

বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপণে ব্যবহার করা হয় হেলিকপ্টার। ঘটনাস্থলে পানিভরা একটি পাত্র নিয়ে উড়তে দেখা যায় হেলিকপ্টারকে। আগুন নেভাতে সেই পাত্র থেকে পানি ঢালা হয়। কখনো ভবনের ছাদ থেকে আটকে পড়াদের উদ্ধার করা হয় হেলিকপ্টারের মাধ্যমে। 

হেলিকপ্টার পানিভরা যে পাত্রটি নিয়ে উড়তে দেখা যায় সেটির নাম ‘বাম্ভি বাকেট’। হেলিকপ্টার বালতি বা হেলিবাকেটও বলা হয় এটিকে। এই বিশেষায়িত বালতি তারের উপর ঝুলে থাকে, যা আকাশ থেকে অগ্নিনির্বাপণের জন্য পানি সরবরাহ করতে পারে।

বাম্বি বাকেটের ধারণ ক্ষমতা ৩ হাজার ৭৮ লিটার। দেশ ও অপারেটর ভেদে এই পানি ধারণক্ষমতা কম-বেশি হয়ে থাকে। এই পরিমাণ পানি নিয়ে এসে আগুনের ওপর ফেলা হয়। যাতে করে আগুন নিয়ন্ত্রণে আসে। বিশ্বের ১১৫টি দেশের এক হাজারের বেশি হেলিকপ্টার অপারেটর এই বাকেট ব্যবহার করে। 

Advertisement

বাম্বি বাকেটে পানি সংগ্রহ। ছবি: সংগৃহীত

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!