ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুরগির দাম যাচাইয়ে কাপ্তান বাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ২৭ মার্চ ২০২৩
মুরগির দাম যাচাইয়ে কাপ্তান বাজারে অভিযান
রাজধানীর কাপ্তান বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র মাহে রমজানে মুরগির দাম যাচাইয়ে রাজধানীর কাপ্তান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

সোমবার সকাল ৯টায় রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজারটিতে অভিযান শুরু করে সরকারি এই তদারকি সংস্থাটি। এতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। 

অভিযানের শুরুতে অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কাপ্তান বাজার হচ্ছে মুরগির অন্যতম পাইকারি বাজার। সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রমজান উপলক্ষে মুরগির দাম কমিয়েছে। পাইকারি বিক্রেতারা সেটি মানছেন কিনা তা তদারকি করতেই আজকে কাপ্তান বাজারে আসা। অন্যান্য পণ্যের বাজারেও তদারকি করা হবে।

Advertisement

এদিকে বড় কোম্পানিগুলো খামারে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি শুরুর পর পাইকারি ও খুচরা বাজারে এর দাম কমেছে।

অভিযানে আরো রয়েছেন অধিদফতরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!