ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রোববার দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
.png)
রাফি আল ফারুক বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরো তিনটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।