ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কাচ্চিতে অন্য প্রাণীর মাংস, সুলতান’স ডাইনে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ৯ মার্চ ২০২৩
কাচ্চিতে অন্য প্রাণীর মাংস, সুলতান’স ডাইনে অভিযান
গুলশানের সুলতান’স ডাইনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। ছবি: সংগৃহীত

কাচ্চিতে অন্য প্রাণীর মাংস দেওয়ার অভিযোগ ওঠায় গুলশানের সুলতান’স ডাইনে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটির দল রেস্টুরেন্টটিতে অভিযান চালায়। সুলতান’স ডাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়,  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন এসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

বিরিয়ানিতে অন্য প্রাণীর মাংস দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল সেখানে অভিযান চালায়।

Advertisement

সুলতান ডাইন’স-এর ম্যানেজার আশরাফ আলম বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন এসেছিলেন। তারা পজেটিভ সব দেখে গেছেন। অনুমোদিত ভেন্ডর থেকে মালামাল নিতে বলেছেন। আর খাদ্যমান নিশ্চিত করতে বলেছেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যের বিশুদ্ধতা পরিবীক্ষণ ও বিচারিক কার্যক্রম বিভাগের মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, আমাদের একটি টিম সেখানে গেছে। তবে এখনও রিপোর্ট আসেনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: অভিযান
লিংক সফলভাবে কপি হয়েছে!