ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ক্ষতিগ্রস্ত ভবন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে: রাজউক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ৯ মার্চ ২০২৩
ক্ষতিগ্রস্ত ভবন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে: রাজউক
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ভেঙে ফেলা হবে নাকি সংস্কার করা হবে তা দ্রুত সময়েই জানানো হবে। 

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রাজউকের তদন্ত কমিটি সদস্য মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী।

তিনি বলেন, বিস্ফোরণে ভবনটির বেজমেন্টসহ নিচতলার কলাম ও পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে এটাকে স্ট্যাবল (স্থিতিশীল) করতে হবে। এরপর সংস্কার করলে ভবনটি নিরাপদ হবে, নাকি ঝুঁকি থাকবে তা জানানো হবে।

তিনি বলেন, ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তদন্ত কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যেই জানাতে পারবো।

এদিকে আজ দুপুর ১টার দিকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিনি ভবনের নিচে থাকা একটি স্যানেটারি দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজউক
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!