ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১১, ৭ মার্চ ২০২৩
সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ,  পুলিশের মামলা
ফাইল ফটো

রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনের তিন তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

মঙ্গলবার নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে সেটি সোমবার (৬ মার্চ) মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে। 

Advertisement

ওসি শফিকুল গনি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি। মামলার তদন্তপূর্বক যাদের এ ঘটনায় অবহেলা পাওয়া যাবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!