ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্রেনে পাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬, ৪ মার্চ ২০২৩
ট্রেনে পাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন সাংবাদিক
ট্রেনে পাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন সাংবাদিক

বাবা ক্যানসারের রোগী। তার চিকিৎসার জন্য এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে চট্টগ্রাম থেকে মহানগর গোধূলি ট্রেনে ঢাকায় আসেন কাজল। কিন্তু ট্রেনেই হারিয়ে যায় এক লাখ ৮০ হাজার টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে মহানগর গোধূলি ট্রেনের ‘ঙ’ বগির ২২ নম্বর সিটে চড়ে ঢাকার পথে যাত্রা করেন সাংবাদিক মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া। সাংবাদিক সজিব তার কাঁধ ব্যাগটি যেখানে রাখেন, ঠিক পাশাপাশি জায়গায় রাখা ছিল কাজলের ব্যাগটিও।

তেজগাঁও স্টেশনে পৌঁছলে সজিব দেখতে পান সেখানে তার ব্যাগটির বদলে অন্য ব্যাগ। পরে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় কাজল হোসেন ও তার বড় ভাইয়ের হাতে হারানো ব্যাগ হস্তান্তর করেন সাংবাদিক মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া (সজিব)। তিনি অনলাইন নিউজ পোর্টাল মত ও পথ ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে মহানগর গোধূলি ট্রেনের ‘ঙ’ বগির ২২ নম্বর সিটে চড়ে ঢাকার পথে যাত্রা করেন সাংবাদিক মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া। সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে একই বগিতে ওঠেন কাজল হোসেনের মা ও বোন। কাজল হোসেন ট্রেনটিতে উঠেছিলেন চট্টগ্রাম থেকে। সাংবাদিক সজিব তার কাঁধ ব্যাগটি যেখানে রাখেন, ঠিক পাশাপাশি জায়গায় রাখা ছিল কাজলের ব্যাগটিও। তেজগাঁও স্টেশনে পৌঁছলে সজিব দেখতে পান সেখানে তার ব্যাগটির বদলে অন্য ব্যাগ।

Advertisement

বাসায় এসে সজিব ব্যাগটি খুলে দেখতে পান এক লাখ ৮০ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়া নাজ মেডিকেলের চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র, একটি হাতঘড়ি, এক জোড়া জুতা, কিছু প্রসাধনী এবং কাপড়। জিনিসগুলো দেখে ব্যাগের প্রকৃত মালিককে খুঁজতে তিনি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফেসবুকে পোস্ট দেন। একই সময়ে সজিবের স্ত্রী ফারহানা বিনতে ফরহাদ নাজ মেডিকেলে ফোন করেন, কিন্তু সেসময় কোনো তথ্য পাননি। পরদিন শুক্রবার সকালে ও বিকেলে আরো দুবার ফোন করেও ব্যর্থ হন। পরে বিকেল ৩টার দিকে নাজ মেডিকেল কর্তৃপক্ষ জানায়, কাজল হোসেনের ফোন নম্বর পাওয়া গেছে।

কাজল হোসেন বলেন, আমি ব্যাগটিতে করে আমার বাবার ক্যানসারের চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে আসি। ব্যাগটি হারিয়ে আমরা সবাই হতবিহ্বল হয়ে পড়েছিলাম। কিন্তু সজিব ভাই ও তার স্ত্রী আমাদের খুঁজে বের করে ব্যাগটি তুলে দিয়েছেন। এমন সৎ ও মহৎ হৃদয়ের মানুষ বর্তমান সময় খুঁজে পাওয়া বিরল। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাকা ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!