ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগে একদিনে কোটি টাকার ফুল বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৮, ২১ ফেব্রুয়ারি ২০২৩
শাহবাগে একদিনে কোটি টাকার ফুল বিক্রি
ছবি: সংগৃহীত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বেড়েছে ফুল বেচাকেনা। এর মধ্যে শুধু রাজধানীর শাহবাগের ফুল বিক্রি ছাড়িয়েছে কোটি টাকা।

বৈশ্বিক পরিস্থিতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এবার বেড়েছে সব ধরনের ফুলের দাম। তবু শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাহিদা কমেনি।

সরেজমিন দেখা গেছে, কেউ ব্যস্ত শ্রদ্ধাঞ্জলি ও ফুলের তোড়া তৈরির কাজে, আবার কেউ বেচা-বিক্রিতে। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের উপস্থিতি ছিল বেশি। সঙ্গে ছিল অতিরিক্ত দামের অভিযোগ।

Advertisement

ফুল কিনতে আসা একজন বলেন, গত বছরের তুলনায় এবার ফুলের দাম বেশি।

বিক্রেতারা বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ফুলের চাহিদা বেড়েছে। বৈশ্বিক পরিস্থিতিতে সরবরাহ কম ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ফুলের দাম আগের চেয়ে বেড়েছে।

তারা আরো বলেন, আগের কয়েক বছর আমরা ফুল বিক্রি করে লাভের মুখ দেখিনি। ফুল চাষি, বাগান মালিকরাও লোকসান গুনেছেন। তবে এবার চাহিদার সঙ্গে দামও বেশি। আশা করি, এবার লাভের মুখ দেখবো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!