ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জমি কেনার নামে প্রতারণা, বাসায় ডেকে সর্বস্বান্ত করতেন এই দম্পতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
জমি কেনার নামে প্রতারণা, বাসায় ডেকে সর্বস্বান্ত করতেন এই দম্পতি
প্রতারক দম্পতি- ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে জমি কেনার নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ দম্পতি জমি কিনবেন বলে এক বিক্রেতাকে বাসায় ডেকে আনেন। এরপর জিম্মি ও মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল হালিম ও ইয়াসমিন আক্তার। মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার মিরপুর মডেল থানার ওসি মোহম্মদ মোহসীন জানান, বিল্লাল হোসেন নামে একজনের জমি কেনার জন্য যোগাযোগ করেন আব্দুল হালিম। পরে তাকে মানিকগঞ্জের সিংগাইর এলাকায় কৃষি জমি দেখানো হয়। জমি দেখার পর হালিম জানান জমি পছন্দ হয়েছে, কিন্তু মূল ক্রেতা থাকেন ঢাকার মিরপুরে। তার সঙ্গে বসে বাকি আনুষ্ঠানিকতা সারতে হবে। এজন্য বিল্লালকে মিরপুরে যেতে বলেন হালিম। পরে মোবাইলে একজন নারী ক্রেতার সঙ্গে কথা বলেন বিল্লাল। কিন্তু ক্রেতারূপী সেই নারী ছিলেন হালিমের স্ত্রী ইয়াসমিন।

Advertisement

ওসি আরো জানান, ক্রেতা ভেবে ভুক্তভোগী বিল্লাল মিরপুরে ইয়াসমিনের বাসায় আসেন। সেখানে আসা মাত্রই আগে থেকে বাসায় থাকা চারজন বিল্লালকে মারধর করে বেঁধে ফেলেন। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রথমে সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার টাকা এবং পরে বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরো ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

গ্রেফতারকৃত দম্পতি আরো একবার একইভাবে প্রতারণা করে গ্রেফতার হয়ে কারাভোগ করেছিলেন বলেও জানান ওসি মোহম্মদ মোহসীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!