মঙ্গলবার রাতে উত্তরখানের চানপাড়ায় ঐ গার্মেন্টস কর্মীকে বাড়িতে ডেকে এনে প্রথমে ধর্ষণ ও পরে মাথায় আঘাত করে হত্যা করে পরকীয়া প্রেমিক অটোচালক।
পুলিশ বলছে, পরকীয়া প্রেমের জেরেই খুন হয়েছেন ঐ গার্মেন্টস কর্মী। খুন করার আগে তাকে ধর্ষণ করা হয়।
.png)
এদিকে নিহতের স্বামীর দাবি, অটোচালকের সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক ছিল না তার স্ত্রীর। দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ঘাতক অটোচালক। কিন্তু এতে তার স্ত্রী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে খুন করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী উত্তরখান থানায় মামলা করেছেন।