জানা যায়, রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধ্যর্বপুর ইউপির পশ্চিম গন্ধ্যর্বপুর গ্রামের নিমাই চন্দ্র দাস লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রাম থেকে এক কিশোরীকে তার গ্রামে নিয়ে আসেন। পরে স্থানীয় কিছু যুবক মিলে রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করেন।
গন্ধ্যর্বপুর ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা বলেন, এক যুবক কিশোরীকে নিয়ে এলাকায় আসায় বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় রাতে অভিযুক্ত ৪ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। ওই রাতেই এ ঘটনায় বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই কিশোরী।
.png)
হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, কিশোরীর ভাষ্যমতে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে রাতভর ধর্ষণ করে কয়েক যুবক। ওই কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।