ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩
যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে পড়ে যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম রাকিব বেপারি (২৮)। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোকলেস বেপারির ছেলে। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের জেলে পাড়ায় থাকতেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন রকিব।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!