ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার বিকাল ৩টা ১০ মিনিটে এসির লাইন থেকে এ ঘটনা ঘটে। এরপরই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে।
.png)
এদিকে হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন। তাৎক্ষণিকভাবে কোন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।