শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এ তথ্য জানায়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিকভাবে প্লেনটি অবতরণ করা হয় এবং এর যাত্রীরা নিরাপদে রয়েছেন।
.png)
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, প্লেনটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, উড্ডয়নের পর প্লেনটি যখন এক হাজার ফুট ওপরে উঠে তখন পাইলট একটি ইঞ্জিনে আগুন দেখতে পান। এরপর তিনি প্লেনটিকে আবুধাবি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যান।
আরো পড়ুন>> ৭০ নারীকে নিষ্ঠুরভাবে হত্যা, বাবার বিরুদ্ধে অভিযোগ মেয়ের
উড়োজাহাজটির ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লাগার ঘটনা ঘটে বলেই প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ইঞ্জিনে আগুন দেখেই উড়োজাহাজটিকে আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। উড়োজাহাজে থাকা সকল যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, মাঝ আকাশে উড়োজাহাজে আগুন লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি