শনিবার বেলা ১১টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান।
.png)
তিনি জানান, শনিবার সকাল ১১টা ২০ মিনিটে টঙ্গী পূর্ব থানার পেছনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে রাখা বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।