বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চে এ আগুনের ঘটনা ঘটে। রাত ৯টায় রাজধানীর সদরঘাট থেকে দ্বীপজেলা ভোলার উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১১। চাঁদপুরের মেঘনা নদীতে পৌঁছালে ইঞ্জিন কক্ষে আগুন লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, জরুরি পরিসেবা ৯৯৯-এ কল পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। তবে এর আগেই লঞ্চ স্টাফরা আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীরা ‘কর্ণফুলী-৩’ যোগে বৃহস্পতিবার সকালে ভোলা পৌঁছান। এ দুর্ঘটনায় ইঞ্জিনের ক্ষতি হলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
.png)
ইঞ্জিন কক্ষে কর্মরত আব্দুল মান্নান জানান, মূলত মবিলের পাইপ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।