ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কাঁঠালবাগানে ৫তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩
কাঁঠালবাগানে ৫তলা ভবনে আগুন
ফাইল ফটো

রাজধানীর কাঁঠালবাগান বাজারের ফ্রি স্কুল স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে।

শুক্রবার রাত ৮টায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

Advertisement

তিনি বলেন, রাজধানীর কাঁঠালবাগান বাজারের ফ্রি স্কুল স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!